ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জন্মদিনে কেক না কেটে অসহায়দের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করেন যুবলীগ নেতা

জামালপুরের সরিষাবাড়ীতে যুবলীগ নেতার জন্মদিন উপলক্ষে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও রান্নাকরা খাবার বিতরণ করা হয়েছে।গতকাল রবিবার সন্ধায় উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর গ্রামের তার নিজ বাড়ীতে প্রায় পাঁচশতাধীক দরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য-সামগ্রী বিতরন করা হয়। এতে খাদ্য-সামগ্রীর উপকরণ হিসেবে ছিলো- চাল, ডাল, আলু ও রান্না করা খাবার এবং করোনার স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী খাদ্য-সামগ্রী বিতরণ কালে পিংনা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সেলিম আল মামুন বলেন, আমার ৩৮তম জন্মদিন উপলক্ষে সকলে কাছে দোয়া চাই। আল্লাহতালা যেন আমাকে এবং পরিবারকে সব সময় সুস্থ্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম জুবেল, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক আবু সামা, ছাত্রলীগ নেতা সুহেল,রাকিব,মিরাজ,আলআমিনসহ বিভিন্ন নেতাকর্মিরা। পরিশেষে সবার মাঝে রান্না করা (খিচুড়ি) খাবার বিতরণ করে দীর্ঘ আয়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ যে, জামালপুর  জেলার সরিষাবাড়ী উপজেলা এর  পিংনা ইউনিয়নের রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে 'মন্ডল' বংশে জন্ম,মোঃ সেলিম আল মামুন এর। ৩ অক্টোবর মোঃ সেলিম আল মামুনের শুভ জন্মদিন। তার পিতা ছিলেন একজন পুলিশ অফিসার। তিন ভাইয়ের মধ্যে তিনিই সবার বড়,ছোট ভাই ইন্জিনিয়ারি শামীম আল মামুন,তথ্য প্রযুক্তিবিদ ও সাইবার নিরাপত্তা বিশ্লেষক,তার ছোট মোঃ আল আমিন,বিবিএ পাশ করে চাকরি করছেন। তিনি পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের প্রায় একযুগ যাবত  "সাধারণ সম্পাদকের" দায়িত্ব পালন করে আসছেন।দীর্ঘ দেড়যুগ যাবত সক্রিয় ভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত। ছাত্র রাজনীতি দিয়েই তার পথ চলা শুরু,তিনি পিংনা ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন।মূলতঃ  মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মোঃ মুরাদ হাসান এমপি মহোদয়কে অনুসরণ, অনুকরণ করেই তার রাজনীতির পথচলা। আজকের সেলিম আলমামুন তারই(ডাঃ মুরাদ হাসান) সৃষ্টি।তার(সেলিম) রাজনৈতিক 'পিতা' আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান। 


মোহাম্মদ সেলিম আল মামুন তার রাজনৈতিক জীবনে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান আদর্শকে বুকে ধারণ করে, লালন করে এবং পালন করে কাজ করে যাচ্ছেন।সমাজে তিনি একজন 'ক্লিন ইমেজের মানুষ'। তার দীর্ঘ পথ চলায় তার সহযোদ্ধা হিসেবে তাকে সার্বিক সহযোগিতা করেছেন এবং করে যাচ্ছেন পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ৫ নং পিংনা ইউনিয়ন আওয়ামী লীগ এর মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক। মোহাম্মদ সেলিম আল মামুন সবার কাছে দোয়া চেয়েছেন, তিনি যেন তাঁর রাজনৈতিক জীবনে মানুষের উপকার ও সমাজ সেবামূলক কাজ করে যেতে পারেন।


ads
ads
ads

Our Facebook Page

↑